Skip to content

মীর কাসেমের রায়ে আলীগের আনন্দ মিছিল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর ফাঁসির রায়ে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে রবিবার রায় ঘোষণা হওয়ার পর পরই তারা এ বিজয় মিছিল বের করে।
মিছিলটি পুরানা পল্টন ও জিরো পয়েন্ট ঘুরে পুনরায় পুরানা পল্টনে গিয়ে শেষ হয়।
রায়ের প্রতিক্রিয়ায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।’
এদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ দ্য রিপোর্টকে বলেন, মীর কাসেমের রায়ে দেশবাসী খুশি। আমরাও সন্তুষ্ট। এ রায়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। এ সরকারের মেয়াদেই সকল যুদ্ধাপরাধীর রায় কার্যকর করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫