স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার মধ্যরাতে মিছিল করে ইসলামী ছাত্রশিবির।
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে আবুল হোটেল এলাকায় পৌঁছুলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়।
দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াত ৭২ ঘণ্টার হরতালের কর্মসূচি ঘোষণা করে। দ্বিতীয় দফায় চলা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিন আজ। এর আগে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল পালন করা হয়।
রোববার জামায়াত-শিবির রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে। কখনো ভোর রাতে আবার কখনো মধ্যরাতে।
