বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : সিরিয়ার রাজধানী দামেস্কে অজ্ঞাত পরিচয় আততায়ীদের হামলায় পাঁচ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। দামেস্কের উত্তরাঞ্চলে একটি গবেষণা কেন্দ্রের কাছে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।
তথাকথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের বারজেহ্ এলাকায় রবিবার এ হামলা চালানো হয়। গবেষণা কেন্দ্রে যাওয়ার পথে তাদের বহনকারী বাসে হামলা করা হয় এবং সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে। অবশ্য এ মর্মান্তিক ঘটনা সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি সিরিয়ার কর্মকর্তারা।
গত বছরের জুলাই মাসে এ কেন্দ্র একই রকম ঘটনা ঘটেছিল। তখন সরকারবিরোধী সন্ত্রাসীদের মর্টার হামলায় নিহত হয়েছিল ছয় ব্যক্তি। খবর দ্য টাইমস অব ইসরায়েলের
ররসিরিয়ার রাজধানী দামেস্কে অজ্ঞাত পরিচয় আততায়ীদের হামলায় পাঁচ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। দামেস্কের উত্তরাঞ্চলে একটি গবেষণা কেন্দ্রের কাছে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।