Skip to content

গাজীপুরের প্রশাসন নিরব ॥ অশ্লীল নৃত্য মেলা অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে বিভিন্ন স্থানে মেলার নামে চলছে জুয়া ও অশ্লীল নৃত্যের আসর। এ সব বিষয়ে গাজীপুরের প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
এ বিষয়ে গত ৮ নভেম্বর সংবাদ প্রকাশের পরও গাজীপুরের প্রশাসন মেলা বন্ধ করছে না। তবে ২/১ মেলায় অভিযান করে বন্ধ করলেও অন্যদের বিষয়ে রহস্যজনক কারণে মাথা ঘামাচ্ছেন না। আজ রাতেও বিভিন্ন মেলা অব্যাহত রয়েছে।
যে সব স্থানে মেলা চলছে যে স্থান গুলো হলোঃ
গাজীপুর মহানগরের পোড়াবাড়ী এলাকায় সম্রাট নামে এক যুবক মেয়েদের অর্ধনগ্ন নৃত্য পরিবেশন করাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন জুয়ার বোর্ড বসায়।
জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় উজ্জ্বল নামে এক যুবক তাঁত কুটির শিল্প আনন্দ মেলা নামে ৫টি জুয়ার বোর্ড ও ১টি র‌্যাফেল ড্র চালাচ্ছে। গাজীপুরের পুলিশ সুপারের লোক বলে বিভিন্ন স্থানে চাউর করছেন মেলার আয়োজক উজ্জ্বল।
কোনাবাড়ী এলাকার জেলখানা রোডে কথিত ডাক্তার সচিন ও সোহাগের নেতৃত্বে পুতুল নাচের নামে যাত্রা দলের মেয়ে দিয়ে প্রায় উলঙ্গ নৃত্য পরিবেশ করছে। তাছাড়া এখানে ৫টি জুয়ার বোর্ড সহ একটি র‌্যাফেলড্র পরিচালনা করছে।
রাজেন্দ্রপুর এলাকায় আরিফ নামে এক যুবক বিভিন্ন আইটেমের জুয়ার বোর্ড পরিচালনা করছেন। চতুর আরিফ অনেকটা ভ্রাম্যমান স্টাইলে জুয়ার বোর্ড পরিচালনা করছেন।
এছাড়াও গাজীপুর সদর উপজেলার বঙ্গবন্ধু সাফারী পার্কের সামনে ইব্রাহিম নামে এক যুবক বিভিন্ন জুয়ার বোর্ড পরিচালনা করছেন।
স্থানীয় প্রভাবশালী ব্যক্তি প্রশাসন ও পুলিশকে ম্যানেজ করে এ সব অপকীর্তি অব্যাহত রেখেছেন। উঠতি বয়সের যুবক থেকে শুরু করে শ্রমিক শ্রেণীর সবাই এ সব মেলায় প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছে।
এ বিষয়ে আজ রাতে জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা জানান, সবগুলো বন্ধ করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসন আজ সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধ করার জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫