Skip to content

রংপুর মহানগর যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, রংপুর ॥ রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রংপুর শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। যুবলীগ কর্মীরা প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বেশ কয়েকটি যানবাহনে আগুন এবং ভাংচুর করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, সোমবার দিনগত রাতে ইমরানকে কুপিয়ে নগরীর সাতমাথা মোড়ে ফেলে রেখে যায় দুর্বৃৃত্তরা। এরপর লোকজন তাকে উদ্ধার করে ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সকালে ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের একটি গ্রুপ সাতমাথা মোড়ে বিক্ষোভ ও যানবাহনে আগুন দেয় এবং ভাংচুর শুরু করে। এসময় তারা যুবলীগের বিবদমান একটি গ্রুপের নেতা আশরাফুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া একটি প্রাইভেটকার ও মিনিবাস পুড়িয়ে দেয়া হয়।
এরপর লালমনিরহাট-কুড়িগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে নগরীর সাতমাথা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহত ইমরান হোসেনের সমর্থকদের অভিযোগ, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫