Skip to content

১৫ লাখ টাকা বাড়ি ভাড়া রণবীর-ক্যাটরিনার?

বিনোদন ডেস্ক ॥ বাড়ি ভাড়া নাকি ১৫ লাখ টাকা। এও বিশ্বাস করতে হবে? হ্যা। কারণ লোকটি আমি আপনি কিংবা কোনো আম আদমি নয়। বাড়ি ভাড়া নিচ্ছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। মুম্বইয়ের কাছে একটি বড় ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন এই তারকাযুগল। ফেব্রুয়ারিতে বিয়ে করছেন তাঁরা। এর আগে আপাতত ঘোষিতভাবেই একসঙ্গে থাকছেন তাঁরা।

এত দিন পর্যন্ত কৃষ্ণা রাজ বাংলোয় মা বাবার সঙ্গেই থাকতেন রণবীর। মাঝেমধ্যে আউটিংয়ে গিয়ে তাঁরা একসঙ্গে সময় কাটাতেন। কিন্তু অস্থায়ীভাবে আলাদা থাকতে চাইছেন না এই প্রেমিকযুগল। তাই বাড়ি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে বিয়ের পরেও তাঁরা এই বাড়িতেই থাকবেন কিনা তা অবশ্য জানা যায়নি। নিজেদের সম্পর্ক নিয়ে ইদানীংকালে তাঁরা বড্ড বেশি খোলামেলা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। তাই এই ব্যাপারটিও আর চাপা থাকল না। ওঁরাও সম্ভবত চাইছেন ব্যাপারটা জানাজানি হোক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫