Skip to content

মক্ষিরানীর যৌন ফাঁদেৃ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: কানাডার আদালতে হঠাৎই যেনো বোমা ফাটলো। না সত্যিকারের রাসায়নিক বোমা নয়। একটা কান গরম করা সেক্স ক্রাইম নিউজের বোমা। তিন বছর পর আদালতে ফাঁস হলো সাড়া জাগানো কম বয়সী মক্ষিরানী কেলির যৌন অপরাধের কাহিনী।মাক্ষিরাণী মক্ষিরানীর যৌন ফাঁদে…

কানাডার রাজধানী শহর অটোয়া। মাত্র পনের বছরের কেলি অলিভার একটা অভিজাত এলাকায় ফ্ল্যাট নিয়ে থাকতো। তার চোখে অভিজাত এলাকার স্থায়ী বাসিন্দা হওয়ার স্বপ্ন। রাতরাতি লাখ লাখ কানাডিয়ান ডলারে পরিপূর্ণ করতে চায় নিজের ব্যাংক ব্যালান্স। আর তাই নিজের সেক্সি সুন্দর চেহারা কাজে লাগিয়ে জড়িয়ে পড়ে যৌন ব্যবসায়। কিন্তু তাতে তো খুব বেশি আয়ের সম্ভাবনা নেই। তাই নিজেই সেজে যায় মক্ষিরানী। আর এভাবে মাত্র তিন বছরে রোজগার করে লাখ লাখ ডলার।
তাহলে কীভাবে সে অপ্রাপ্ত বয়সের মেয়েদের বাগে এনে ব্যবসা চালাতো তা জানা যাক-
কানাডার অটোয়া পুলিশ সূত্রে জানা যায়, কেলির টার্গেট থাকতো কম বয়সী মেয়ে। ফেসবুক ও টুইটারে সেইসব মেয়েদের সঙ্গে দ্রুত বন্ধুত্ব করে ফেলতো। তারপর পার্টি অথবা নিজের বাড়িতে রাত কাটানোর প্রস্তাব দিতো। নতুন কোনো বন্ধু তার বাড়িতে এলে তাকে এমনভাবে অভিবাদন জানানো হতো যে ওই মেয়ে বন্ধুটি অভিভূত হয়ে যেতো। তারপর যথারীতি প্ল্যান মতো খানাপিনা। এর ফাঁকে কৌশলে কেলি ওই মেয়ে বন্ধুর ড্রিংকসের সঙ্গে মিশিয়ে দিত নেশা জাতীয় দ্রব্য।
নতুন বন্ধুটি জ্ঞান হারালে তাকে নগ্ন করে প্রথমে ছবি তোলা হতো। সেই ছবি আবার নেটে সঙ্গে সঙ্গে তার ধনী ক্লায়েন্টদের পাঠিয়ে দিতো। আর প্রতিটি কম বয়সী মেয়ের জন্য নিতো চারশো কানাডিয়ান ডলার। তারপর অপর প্রান্ত থেকে গ্রিন সিগন্যাল এলে তাকে অজ্ঞান অবস্থায় নিয়ে যাওয়া হতো সেই ক্লায়েন্টের বাড়িতে। যৌন কাজে বাধ্য করা হতো। কথা না শুনলে তার তোলা নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ও মেরে ফেলার হুমকি দেয়া হতো। যেহেতু তার টার্গেট সব কম বয়সীরা তাই তারা সেভাবে কাউকেই কিছু বলতে সাহস পেতো না।
এভাবে তার সহযোগী জুটে যায় আরো দুই অপ্রাপ্ত বয়সের তরুণী। কেলির নির্যাতনের শিকার তিন মেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেন। তারপর পুলিশ কিছুটা তৎপর হয়। ২০১৩ সালে পুলিশের হাতে ধরা পরে তরুণী মক্ষিরানী কেলি।
ওই সালের এপ্রিল মাসে তার বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হয়। এদিকে প্রায় এক বছর কেটে যায়। এখন কেলির বয়স ১৮ বছর। তাই একজন পূর্ণবয়স্ক হিসেবেই তার বিচার করেন বিচারক।
নারী পাচার চক্র চালানো, যৌন নিগ্রহ এবং শিশু-পর্নোগ্রাফিসহ প্রায় ২৭টি অপরাধের অভিযোগে বিচারক তাকে তিন বছরের কারাদণ্ড দেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫