Skip to content

শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই।

মঙ্গলবার রাত পৌনে ১২টায় রাজধানীর বনানীতে নিজ বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
রাত ১টার দিকে জিল্লুর রহমানের স্বজনরা জানায়, রাতেই মরদেহ শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হিমঘরে মরদেহ রাখা হবে। তাঁর দুই ছেলে দেশের বাইরে আছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জিল্লুর রহমান সিদ্দিকীর জন্ম ১৯২৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঝিনাইদহে।
১৯৭৭ সালে আলাওল সাহিত্য পুরস্কার পান জিল্লুর রহমান সিদ্দিকী। দুই বছর পর ১৯৭৯ সালে পান বাংলা একাডেমি পুরস্কার। ২০১০ সালে পান স্বাধীনতা পুরস্কার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫