বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ৫০ হাজার টাকা খরচ করেছেন সুন্দর একটা পাত্রী পাওয়ার জন্য। কিন্তু, বিয়ের রাতে দেখলেন সেই কনে হয়ে গিয়েছে ছেলে। এমন ঘটনাই ঘটেছে উত্তরপ্রদেশে।
৩৭ বছরের বালক রাম মানসিক ভারসাম্যহীন। এক নাচের দলের প্রধান হুক্কম সিং ৫০ হাজার টাকা চেয়েছিল ওই বালক রামের কাছে। বিয়ের জন্য সুন্দরী মেয়ে খুঁজে দেবে, এই শর্তেই টাকা নিয়েছিল ওই ব্যক্তি।
এরপর রাজ কুমারী নামে একটি মেয়ের সঙ্গে সে আপাও করিয়ে দেয় বালক রামের। বিয়েও হয় রাজ কুমারীর সঙ্গে। বিয়ের পর এক সপ্তাহ কেটে যায়। শেষমেশ দেখা যায় রাজ কুমারী আসলে ১৫ বছরের রাজ কুমার।
কিন্তু, অবাক কাণ্ড , এতকিছুর পরও বালক রাম, রাজ কুমারের সঙ্গে দাঁড়িয়ে বর-বউ সেজে ছবি তুলছেন অম্লান বদনেই। আর মাঝে-মধ্যে শাড়ী পরতেও বিশেষ আপত্তি নেই রাজ কুমারের।
