Skip to content

শহীদ মিনারের পবিত্রতা রক্ষার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ অনুমতিহীন অবস্থানে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট হয় উল্লেখ করে এর ভাবমূর্তি ও পবিত্রতা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতিরেকে কতিপয় তরুণ বেআইনিভাবে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। এর ফলে শহীদ মিনারের ভাবমূর্তি ও পবিত্রতা বিনষ্ট হচ্ছে।
বিশেষভাবে উল্লেখ্য, শহীদ মিনারে এ ধরনের কর্মসূচি পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তাদের এই অবস্থানের কারণে এই নিষেধাজ্ঞা লঙ্ঘিত হচ্ছে।

হাইকোর্টের নির্দেশনায় সুস্পষ্টভাবে বলা হয়েছে, ‘মূল বেদিতে কোনো রকমের মিটিং, মিছিল, পদচারণা, আমরণ ধর্মঘট করা থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেসপন্ডেন্টদিগকে নির্দেশ প্রদান করা হল।’

এ পরিপ্রেক্ষিতে শহীদ মিনারের পবিত্রতা রক্ষার স্বার্থে শহীদ মিনারের মূল বেদিতে অবস্থানরত সকলকে অবিলম্বে শহীদ মিনার এলাকা ত্যাগ করার পরামর্শ দেয়া হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫