স্পোর্টস ডেস্ক ॥ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা সকাল সাড়ে নয়টায় মাঠে গড়ায়। ব্যাট করতে মাঠে নামেন তৃতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
দলীয় ৩৬ রানে পানিয়াঙ্গারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস (১৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬৭ রান। লিড ১৯৬ রানের। তামিম ৩২ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা মুমিনুলের সংগ্রহ ১৬ রান।
এর আগে প্রথম ইনিংসে তামিম ও ইমরুলের জোড়া শতকে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫০৩ রান করে। জবাবে জিম্বাবুয়ে ৩৭৪ রানে আটকে যায়। বল হাতে ৫ উইকেট নেন তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন।
উল্লেখ্য, প্রথম দুই টেস্ট জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টটি জিতলে প্রথমবারের মতো ঘরের মাঠে জিম্বাবুয়েকে হোয়াইট-ওয়াশ করবে বাংলোদেশ।
ও অর্ধশত রান পেরিয়ে বাংলাদেশ
আপডেট :November 15, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
