Skip to content

যে বয়সে নারী বেশি আবেদনময়ী!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ছাব্বিশেই নারী বেশি আবেদনময়ী। খামখেয়ালি বক্তব্য নয়, সমীক্ষাই বলছে এমনটি। অতএব যারা কুড়ি বা অষ্টাদশীদের আকর্ষণের মধ্যে রাখছেন, তারা হিসাবটি এবার বদলে নিতে পারেন।

সান ফ্রান্সিসকোতে হওয়া এক সমীক্ষায় বলা হয়, নারীদের যৌন উত্তেজনা চরমে পৌঁছায় ২৬ বছর বয়সে। আর পুরুষদের যৌনতা চরমে পৌঁছায় ৩২ বছরের পর।

অবশ্য সমীক্ষাটি বেশি বড় আকারের ছিল না। এই সমীক্ষায় ১৮-৬৫ বছর বয়সি মাত্র এক হাজার প্রাপ্তবয়স্কের মতামত নেওয়া হয়। আয়োজনটির উদ্যোক্তা আটলান্টার সেক্স খেলনা প্রস্তুতকারক কোম্পানি লাভহানি ডটকম।

অন্যদিকে এই সমীক্ষায় এটাও বলা হয় যে, সান ফ্রান্সিসকোর নারীরা তাদের জীবনে ২৪ বছর বয়সেই সবচেয়ে বেশি যৌনতা উপভোগ করেন। সে ক্ষেত্রে পুরুষরা যৌনতার আস্বাদ গ্রহণ করেন ২৭ বছরের পরবর্তী সময়ে।

সমীক্ষায় দেখা যায়, অধিকাংশ নারীই যৌনতার প্রথম স্বাদ গ্রহণ করেছেন ১৮ বছরের পর। কিন্তু সে ক্ষেত্রে আবার পুরুষরা ১৭ বছরের গোড়ার দিকেই প্রথম যৌনতা উপভোগ করেছেন। দেখা যায়, পুরুষদের প্রথম যৌন অনুভূতি উপভোগ করার পর প্রায় ১৫ বছর পরে তারা যৌনতাকে সবচেয়ে বেশি উপভোগ করেন। কিন্তু সে ক্ষেত্রে নারীরা প্রথম যৌনতার আস্বাদ নেওয়ার ১০ বছর পরেই যৌনতাকে চূড়ান্তভাবে উপভোগ করতে পারেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫