Skip to content

ছাত্রদলের ২ গ্রুপে পাল্টাপাল্টি হামলা ভাঙচুর

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ছাত্রদলের ২ গ্রুপে পাল্টাপাল্টি হামলা ভাঙচুরসিলেট: সিলেট নগরীর ফাজিলচিশতে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের একজন কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি সেলুন।
রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ফাজিলচিশত তারাদিনের সামনে ছাত্রদলের জামান গ্রুপের মিলাদ ও জাবেদের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী মিজান গ্রুপের কর্মী জহুরের ওপর হামলা চালায়। তারা জহুরকে ছুরিকাঘাত করে আহত করে।
এর জের ধরে রোববার রাত ৯টার দিকে মিজান গ্রুপের নেতাকর্মীরা ফাজিল চিশতে এসে জামান গ্রুপের নেতাকর্মীদের খুঁজতে থাকে। তাদেরকে না পেয়ে শুভেচ্ছা হেয়ার কাটিং নামে একটি সেলুনে হামলা ও ভাঙচুর চালায়।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছেন কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই শাহ মোবাশ্বির আলী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫