Skip to content

কাপাসিয়ায় চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থীর জয়

কাপাসিয়া থেকে আকরাম হোসেন ॥ গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহবুবুল আলম মোড়ল (দোয়াত কলম প্রতীক) ৪৪১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত হারুন অর রশিদ (তালা মার্কা) পেয়েছেন ১৭৯৮ ভোট।

নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ ইউনিয়নের চেয়ারম্যান জামালউদ্দিন হজ পালন করতে গিয়ে মারা গেলে পদটি শুন্য হয়।

নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনসার, পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।

নির্বাচনে মোট ১৫ হাজার ৭১৮ জন ভোটার ছিলেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৬৭৩ জন এবং মহিলা ভোটার ৮০৪৫ জন। ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসানউল্লাহ রাত পৌন ৯টায় শান্তিপূর্ণ নির্বাচনে মাহবুব আলম মোড়ল বিপুল ভোটে জয়ী হয়েছেন বলে নিশ্চিত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫