Skip to content

শাকিবে মুগ্ধ পাওলি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাংলাদেশি নায়ক শাকিব খানে মুগ্ধ হলেন কলকাতার আলোচিত নায়িকা পাওলি দাম। এবারই প্রথম তাঁরা দুজন জুটি বেঁধে কাজ করছেন। ছবির নাম ‘সত্তা’। পরিচালক হাসিবুর রেজা কল্লোল। প্রথম ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে শাকিব খানের পেশাদারত্ব মুগ্ধ করেছে বলেই জানালেন পাওলি।
এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে আলাপে পাওলি বলেন, ‘কল্লোলের কাছে প্রথম শাকিবের ব্যাপারে জানতে পারি। এরপর ঢাকায় এসে তাঁর সঙ্গে আলাপ। তিন দিন ধরে শুটিং করছি। কাজের ব্যাপারে শাকিবের যে সিরিয়াসনেস, তা আমার খুবই ভালো লেগেছে। তিনি চরিত্র নিয়ে যথেষ্ট ভাবেনও। আর সহশিল্পীর ব্যাপারেও শাকিব খুব আন্তরিক।’
পাওলি দাম অভিনীত ছবি এর আগেও ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। গৌতম ঘোষ পরিচালিত ছবিটির নাম ‘মনের মানুষ’। ছবিটি দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত।
পাঁচ দিনের শুটিংয়ের জন্য গত শনিবার ঢাকায় আসেন পাওলি। আগামী শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। ‘সত্তা’ ছবির পরবর্তী শুটিংয়ের জন্য ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আবার ঢাকায় আসবেন পাওলি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫