Skip to content

নিজেদের কর্মীকেই কুপিয়ে মারল ছাত্রলীগ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় নুরুল আলম রাজু (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।

হামজারবাগের টিক্কাপাড়া ছাত্রলীগের নেতাদের সঙ্গে বড় পাড়া ছাত্রলীগের নেতাদের মধ্যে দ্বন্দ্বের জেরে রাজুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একটি মোটর সাইকেল নিয়ে এ দ্বন্দ্বের সূত্রপাত। রাজুর নামে থানায় মামলাও রয়েছে বলে জানা গেছে।

নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দিপক যতিশী শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজীম রনি দাবি করে বলেন, ‘রাজু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়, তবে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫