Skip to content

দেশব্যাপী এনডিএফের হরতাল শুরু

স্টাফ রিপোর্টার ॥ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

মন্ত্রীসভা থেকে বহিষ্কৃত প্রাক্তন মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সোমবার সন্ধ্যার মধ্যে গ্রেফতার না হওয়ায় এই হরতাল ডাকে এনডিএফ।
এর আগে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এনডিএফে চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু লতিফ সিদ্দিকীকে গ্রেফতার অন্যথায় হরতালের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব আলমগীর মজুমদার। এ ছাড়া ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ রশিদ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫