Skip to content

গাজীপুরে বিদেশি পিস্তল, গুলিসহ আটক ১

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের বোর্ড বাজার থেকে চারটি বিদেশি পিস্তল, একটি শর্টগান ও বিপুল পরিমাণ গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরো বিশেষ এক অভিযান চালিয়ে ওই সন্ত্রাসীকে আটক করে র‌্যাব-১।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫