Skip to content

ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, দুই শতাধিক পথচারীর জরিমানা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥৪ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, দুই শতাধিক পথচারীর জরিমানা
ঢাকা: ঝুঁকিপূর্ণ অবস্থায় রাস্তা পারাপারের দায়ে দুই শতাধিক পথচারীর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাদের জরিমানা করা হয়। ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ অভিযানের নেতৃত্ব দেন।
সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত কারওয়ান বাজারে ১০৯ জন ও বাংলামোটর এলাকায় ৮২ জনকে জরিমানা করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট সারওয়ার আলম ও আব্দুল কুদ্দুস। অপরাধের ধরণ অনুযায়ী সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
জানা গেছে, নিয়ম না মেনে রাস্তা পার না হওয়ায় ইতোমধ্যে একজনকে ৬ মাসের জেলও দেয়া হয়েছে। তার নাম জাকির হোসেন। সোনারগাঁ হোটেল মোড়ে তাকে এই শাস্তি দেয়া হয়।
সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ ঘোষণা দেয়, সড়কে যত্রতত্র পারাপার ঠেকাতে এবং ওভারব্রিজ ব্যবহারে বাধ্য করতে ২৫ নভেম্বর থেকে রাজধানীর রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত বসানো হবে। সেই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার কাজ শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোনারগাঁও মোড়ে বসা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল কুদদুস বলেন, ‘বেলা দেড়টা পর্যন্ত ৮২ জনকে বিভিন্ন ধরনের সাজা ও জরিমানা করা হেয়ছে।’
কারওয়ান বাজার এলাকায় বসা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘সর্বশেষ বেলা দেড়টা পর্যন্ত ১০৯ জনকে বিভিন্ন ধরনের সাজা ও জরিমানা করা হেয়ছে। বিকেলে ফার্মগেটে ভ্রাম্যমাণ আদালত বসানো হবে।’
ফরঢ়ধ-৩ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, দুই শতাধিক পথচারীর জরিমানা
কারওয়ান বাজার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখতে এসে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা এ কার্যক্রম অব্যাহত রাখতে চাই না। আমরা চাই জনগণ নিজ দায়িত্বে স্বতঃস্ফূর্তভাবে চলাচলের জন্য ফুটপাত, ওভারব্রিজ, আন্ডারপাস ব্যবহার করুক। কেননা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করলে যে কোনো মুহূর্তে যে কেউ দুর্ঘটনায় পড়তে পারে। আমরা সবাই দায়িত্বে এ কাজটি না করলে ট্রাফিক দিয়ে দুর্ঘটনা এড়ানো যাবে না।’
তিনি বলেন, ‘ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের কারণে গত ৫ বছররে ১ হাজার ১৫০ জন লোক দুর্ঘটনার কবলে পড়েছে। এদের মধ্যে সাড়ে ৯শ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ১৮৪ জন দুর্ঘটনার কবলে পড়েছেন। এর মধ্যে ১৩৪ জন মারা গেছেন। এ অভ্যাস পরিবর্তন করা না গেলে যে কোনো মুহূর্তে যে কেউ দুর্ঘটনায় পড়তে পারে।’
এ সময় সাংবাদিকরা লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ফরঢ়ধ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, দুই শতাধিক পথচারীর জরিমানা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫