Skip to content

ব্রাউন হত্যা: ফার্গুসনে সেনা মোতায়েন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ফার্গুসন হত্যাকাণ্ডের প্রতিবাদ এখন যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনিং হত্যার প্রতিবাদে ফার্গুসনে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত ছিল। এদিন মিসৌরি ছাড়াও যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি অঙ্গরাজ্যে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

মিসৌরি অঙ্গরাজ্যের গভর্নর জে নিক্সন বলেছেন, সহিংসতা ঠেকাতে সেন্ট লুইস শহরতলীতে ন্যাশনাল গার্ডের ২ হাজার ২০০ সেনা মোতায়েন করা হয়েছে। সেন্ট লুইসের ফার্গুসন এলাকায় গুলি বর্ষণের ঘটনা ঘটে।

এদিকে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, তিনি এ ঘটনায় বিবেকের কাছে পুরোপুরি পরিষ্কার।

এই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা গত ৯ আগস্ট কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যা করেন।
কিন্তু জুরি বোর্ড উইলসনের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে, উইলসন আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছেন।

গ্র্যান্ড জুরির এই সিদ্ধান্তের অর্থ হলো ড্যারেন উইলসনকে এ হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের মুখোমুখি হতে হবে না।

কিন্তু জুরি বোর্ডের এই সিদ্ধান্ত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে কৃষ্ণাঙ্গদের মধ্যে। তারা প্রতিবাদে রাস্তায় নেমে আসে। তারা ফার্গুসন এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

কেবল মিসৌরির সেন্ট লুইসেই নয়, দেশটির আরো কয়েকটি অঙ্গরাজ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে।

প্রেসিডেন্ট বারাক ওবামা কৃষ্ণাঙ্গদের ‘গভীর হতাশাকে’ স্বীকার করে নিলেও সহিংসতার নিন্দা জানিয়েছেন। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫