Skip to content

বড় জয়ে শেষ ষোল নিশ্চিত করলো চেলসি

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: চ্যাম্পিয়নস লিগে শালকের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে গ্রুপ পর্বের দুই খেলা বাকি থাকতেই শেষ ষোল নিশ্চিত করলো চেলসি। এদিন খেলার দুই মিনিটেই সেস ফেব্রিগাসের কর্ণার পাস থেকে দলের লিড এনে দেন ইংলিশ অভিজ্ঞ ডিফেন্ডার জন টেরি।

শালকের মাঠ ভেলতিনস অ্যারিনায় পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি হোসে মরিনহোর শিষ্যদের। খেলার ২৯ মিনিটে দলের হয়ে লিড দ্বিগুন করেন উইলিয়ান। এডেন হাজার্ডের পাস থেকে গোলটি করেন এই ব্রাজিলিয়ান।

এদিকে বিরতির ঠিক এক মিনিট আগে স্বাগতিক ফুটবলার জান কিরচহোফের আত্মঘাতি গোলে ৩-০তে লিড নিয়ে বিরতিতে যায় ব্লুজরা।

বিরতি থেকে ফিরে খেলার ৬৬ মিনিটে দিয়েগো কস্তার বদলি হিসেবে মাঠে নামেন অভিজ্ঞ স্ট্রাইকার দিদিয়ার দ্রগবা। আর বয়স বেশি হলেও তিনি যে ফুরিয়ে যাননি তা আরো একবার প্রমান করলেন এই আইভরিয়ান।

খেলার ৭৬ মিনিটে উইলিয়ানের পাস থেকে অসাধারণ একটি গোল করে দলের লিড চারে নিয়ে যান দ্রগবা।

আর এর দুই মিনিট পরে তারই পাস থেকে শালকের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রামিরেস।

খেলার বাকি সময় আর কোন গোন না হলে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ লিগের শীর্ষ দলটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫