স্টাফ রিপোর্টার ॥ আজ ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মেডিকেল শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মিলনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছে।
শহীদ ডা. মিলন সংসদ এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৩টায় টিএসসি সড়ক দ্বীপে আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ডা. মিলন বাংলাদেশের পেশাজীবী আন্দোলানের একজন দক্ষ সংগঠক ছিলেন। নিজের চিকিৎসা পেশার সেবা ও মানবকল্যাণে নিবেদিত থাকার পাশাপাশি পেশার দক্ষতা, গুরুত্ব ও পেশাজীবীদের দাবি আদায়ে সবসময়ই ছিলেন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকায়।
১৯৯০ সালের এই দিনে তৎকালীন সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্বে সামরিক জান্তার পেটোয়া বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কাছে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন।
