Skip to content

‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হলে অসহযোগ আন্দোলন’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আগামী ৩০ এপ্রিলের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারকে সময় বেঁধে দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
এ সময়ের মধ্যে চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী ১৫ মে থেকে জনসংহতির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
একই সঙ্গে চুক্তিপরিপন্থি জুম্মস্বার্থবিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন জোরদার করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
আজ শনিবার বেলা পৌনে ১২টায় রাজধানীর সুন্দরবন হোটেলে পার্বত্য চুক্তির ১৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সন্তু লারমা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫