Skip to content

গাজীপুরের বাংলাবাজারে অশ্লীল নৃত্য মেলা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় নতুন করে অশ্লীল নৃত্য মেলা শুরু হয়েছে গত ২৬ নভেম্বর (বুধবার) সন্ধ্যা থেকে। এ মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শন ছাড়াও বিভিন্ন জুয়ার বোর্ড পরিচালনা করে আসছে। এ মেলার আয়োজন করেছে তৌহিদ (সেলফোনঃ ০১৯১৪-৪৭৬১২৩) নামে এক যুবক। সে সম্প্রতি গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার বঙ্গবঙ্গু রোড, ৩২নং ওয়ার্ডের ঢেগেরচালা ও ৩৪নং ওয়ার্ডের কোনাপাড়া এলাকা এ জাতিয় অশ্লীল নৃত্য মেলা চালিয়েছে। সে ঢেগেরচালা এলাকায় এক সপ্তাহ এবং কোনাপাড়া এলাকায় প্রায় দু’সপ্তাহ যাবৎ চালিয়েছে। এ দু’স্থানে জেলা মেলা চালিয়ে সমাপ্ত করে বড়বাড়ীর বঙ্গবন্ধু রোডে মেলা চালাতে গেলে ভ্রাম্যমান আদালত মেলাটি ভেঙ্গে দিয়েছিল। পরে বর্তমানে আবার শুরু করে বাংলাবাজারে।
আজ দুপুরে মেলা চালানোর বিষয়টি মেলার মালিক নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, ভাই বুধবারে রাতে উদ্বোধন করে শুধু বাতি জ্বালাই। বৃহস্পতিবার ১৫ হাজার ও শুক্রবার ৩২ হাজার টাকা লাভ হয়েছে। আপনি মেলায় আসেন; আপনার পেমেন্ট রেডি থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫