Skip to content

বান্ধবী কিম সিয়ার্সের সঙ্গে বিয়ের ঘোষণা অ্যান্ডি মারের

স্পোর্টস ডেস্ক ॥ দীর্ঘ দিনের বন্ধুত্ব। বান্ধবী কিম সিয়ার্সের সঙ্গে অবশেষে বিয়ের কথা ঘোষণা করলেন অ্যান্ডি মারে। ৯ বছরের সম্পর্ক পরিণতি পাচ্ছে এতদিনে।
২০০৫ সালে যুক্তরাষ্ট্র ওপেনে মারের সঙ্গে প্রথম পরিচয় হয় সিয়ার্সের। তাঁর বাবা নিগেল সিয়ার্স টেনিস খেলতেন। পরে কোচিংও করান। টেনিসের প্রতি তাই ছোট থেকেই ভালোবাসা ছিল মেয়ের। খেলা দেখতে দেখতেই মারের সঙ্গে পরিচয় এবং প্রেম। সিয়ার্সের বয়স তখন ছিল মাত্র ১৭। ২০০৯ সালে অবশ্য প্রেমে সাময়িক বিচ্ছেদ ঘটে। তবে ছয় মাস পরই আবার ভুলবোঝাবুঝির অবসান। এখন সারেতে প্রাসাদের মতো বাড়িতে থাকেন দুজনে। যেখানে রয়েছে ম্যাগি এবং রাস্টি নামের দুই প্রিয় পোষ্যও। আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগ খেলতে মারে এখন ফিলিপিন্সে।
এক সময় বান্ধবীকে নিয়ে বিশেষ কথা বলতে চাইতেন না মারে। প্রশ্ন শুনলে বিরক্ত হতেন। এ বছরের শুরু থেকে সম্পর্কের ব্যাপারে অনেকটাই নরম হয়েছেন টেনিস তারকা। ভক্তদের জন্য তিনি টুইট করে বলেছিলেন, ‘উইম্বলডনের পরই বিয়ে করব।’ আবার ঘণ্টাখানেক পর সেই মারে মজা করে টুইট করেছিলেন, ‘তিনটে জিনিস…ঘাসের ধোঁয়া খেতে চাই না, এখনই বিয়ে করতে চাই না এবং রাফা নাদালকে খুন করতে চাই না…।’
সে সব মজা-মস্করা অবশ্য এতদিনে বাস্তব হতে চলেছে চার হাত এক হওয়ার মাধ্যমে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫