Skip to content

হলে হলে পপি-নিরব

বিনোদন ডেস্ক ॥
হলে হলে পপি-নিরবঢাকা: দীর্ঘদিন পর বড় পর্দায় হাজির হলেন পপি ও নিরব। প্রায় তিন বছর আগে মুক্তি পেয়েছিল পপির সর্বশেষ ছবি। আর দীর্ঘ প্রায় দেড় বছর পর মুক্তি পেল নিরবের কোন নতুন ছবি। গত ২৮ নভেম্বর মুক্তি পেয়েছে এ দুই অভিনয়শিল্পী অভিনীত ‘চার অক্ষরের ভালোবাসা’ ছবিটি। এটিই এই জুটির প্রথম ছবি।
হ১যপুঁশষ হলে হলে পপি-নিরব
তাই দুজনই ছবিটির প্রচারণায় ভালোই সময় দিচ্ছেন। ছবি মুক্তির প্রথম দিন থেকেই তারা হলে হলে গিয়ে দর্শকের সঙ্গে ছবিটি দেখছেন। এরই মাঝে এই জুটি গুলশান, মতিমহল, অভিসার, রাজমনি সহ বেশ কিছু প্রেক্ষাগৃহে গিয়েছেন। আরো বেশ কিছু প্রেক্ষাগৃহে তারা যাবেন বলে বাংলামেইলকে জানান।
নিরব বাংলামেইলকে বলেন, ‘আমি দর্শকের প্রতিক্রিয়া দেখে অভিভূত। সবাই আমাদেরকে ভালোভাবেই গ্রহণ করেছেন। ছবির গল্প, গান সবকিছুই ভালো লেগেছে দর্শকের। এ কাজটা আমার জন্য অনুপ্রেরণা জোগাবে। ফেরদৌস ভাই এবং পপিও এ ছবির জন্য অনেক শ্রম দিয়েছেন।’
যড়ুফলাযয় হলে হলে পপি-নিরব
মুহাম্মদ জাকির খানের পরিচালনায় ছবিটি ঢাকাসহ সারাদেশের ৪০টি হলে মুক্তি পেয়েছে। এ ছবিতে আরো একটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। ত্রিভুজ প্রেমের গল্প নিয়েই ছবিটি তৈরি হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫