Skip to content

কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদকে ভূষিত বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ রাতে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে বাঙালি সংস্কৃতিসহ দেশের চারুকলা অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, জাতি কৃতজ্ঞতার সঙ্গে অনন্তকাল বাঙালি জাতির মুক্তিযুদ্ধ ও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করবে।
শেখ হাসিনা কাইয়ুম চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫