Skip to content

মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, মাদারিপুর ॥ ঘনকুয়াশার কারণে কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রোববার রাত ১১টা থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকায় দিকনির্দেশনা বাতি অস্পষ্ট হয়ে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এ ছাড়া সোমবার সকাল ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারি ব্যবস্থাপক আব্দুল বাতেন মিঞা বলেন, ‘কুয়াশার কারণে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে চলাচল স্বাভাবিক হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫