Skip to content

বাংলাদেশে হবে প্রোটন গাড়ির কারখানা

স্টাফ রিপোর্টার ॥ মালয়েশিয়ার গাড়ি প্রস্তুতকারী কোম্পানি প্রোটন বাংলাদেশে শিগগিরই তাদের গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে। এতে অনেক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রোটনের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আজ কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের এক সরকারি সফরে মঙ্গলবার মালয়েশিয়া পৌঁছালে মাহাথির মোহাম্মদ তাঁর সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন। গ্র্যান্ড হায়াতের প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে তাঁদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী বলেন, বৈঠকে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী সুবিধাজনক কোনো এক সময়ে বাংলাদেশে সফরের জন্য মাহাথির মোহাম্মদের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫