বিনোদন ডেস্ক ॥ নারীজাতিকে শিক্ষা দিতে আইন নিজের হাতে তুলে নিয়েছে। এহেন আকিল মালিকের গওহর খানকে চড় মেরে কোনও আক্ষে নেই। বরং নীতি পুলিশের দায়িত্ব নিয়ে আদালতে আকিলের সাফাই, মুসলিম মেয়েরা মিনি স্কার্ট পরলে যুবকদের মস্তিষ্ক বিকৃত হয়। সমাজকে সচেতন করতেই তিনি নাকি অত লোকের সামনে অভিনেত্রীকে থাপ্পড় মেরেছে। একই সঙ্গে আকিলের বক্তব্য, সে নিজেও নাকি গওহর খানের পোশাকে আকৃষ্ট হচ্ছিল। সোমবার গুরগাঁওয়ের উপকণ্ঠে একটি ফিল্মসিটিতে রিয়েলিটি শো-এর শ্যুটিংয় চলাকালীন মডেল ও অভিনেত্রী গওহর খানকে চড় মারে আকিল মালিক নামে এক যুবক। ওই রিয়েলিটি শো-এর সঞ্চালকের দায়িত্বে ছিলেন গওহর।
প্রায় আড়াই হাজার দর্শকের সামনে ওই ঘটনায় লজ্জায়, অপমানে কাঁদতে কাঁদতে মঞ্চ থেকে চলে যান গওহর। সেদিনই গ্রেপ্তার করা হয় আকিলকে। গ্রেপ্তার হওয়ার পর ক্ষমা তো দূর-অস্ত, বরং গওহরকে চড় মেরে সে ঠিক কাজ করেছে বলেই দাবি আকিলের। মঙ্গলবার সে আদালতে বলে, শিক্ষা দিতেই আমি চড় মেরেছি গওহরকে। ওর মিনি স্কার্ট তো আমাকেও আকৃষ্ট করছিল।
