Skip to content

গাজীপুরে র‌্যাবের স্ত্রী হত্যার দায়ে আটক ৪

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরে র‌্যাব সদস্য রুহুল আমিনের বাসায় ডাকাতির সময় তার স্ত্রীকে হত্যার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে এ চারজনকে আটক করা হয়।

র‌্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৮ নভেম্বর গাজীপুরে ৠাবের বাসায় ডাকাতির চেষ্টাকালে র‌্যাব সদস্য রুহুল আমিনের স্ত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়। এতে থানায় ডাকাতি ও হত্যা মামলা করা হয়। ওই সংঘবদ্ধ চক্রটিকে মঙ্গলবার রাতে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) র‌্যাব-৪ এর সদর দফতর মিরপুর কার্যালয়ে সংবাদ সম্মেরনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫