Skip to content

শাড়িতেই মজেছেন নীল-সুন্দরী সানি

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: বরাবরই সানিকে আমরা খুল্লামখুল্লা পোশাকে দেখতে অভ্যস্ত। সেই সানি যদি বলে শাড়ি আমার সবথেকে পছন্দের পোশাক, তাহলে ব্যাপারটা অনেকটা ‘ভূতের মুখে রাম নাম জপের’ মত শোনাবে। না, তবে সানি তাঁর পছন্দের পোশাক শাড়ি এটা দাবি করেন নি। তবে বারো হাতে সানিকে দেখার সখ কোন পুরুষটির নেই বলুনতো? সেইকারণেই তো ভারতীয় নারীর পোশাকে ক্যামেরা বন্ধী হয়েছেন ‘স্বপ্নকি রানি সানি’। আজকের এই গ্যালারিতে সাজানো হল শাড়ি পরনে সানির মনমোহিনী কিছু ছবি দিয়ে।

নীল ছবির নায়িকা সানি লিওন। বলিউডে তাঁর প্রবেশ পূজা ভাটের হাত ধরে ‘জিসম-টু’ সিনেমায়। প্রথম ছবিতেই অভিনয়ে,রূপে,আবেদনে সিনেপ্রমেীদের নজর কেড়েছেন তিনি। এই ছবির ফটোশুটের জন্য প্রথম শাড়ি পরে ফ্রেম বন্ধী হন এই পনসটার।
এরপর বিভিন্ন ম্যাগাজিনের ফটোশুটে শরীরে শাড়ি জড়িয়ে ক্যামেরার সামনে আসেন লিওনি। এই রকমই এক শাড়ির ফটোশুটে লাল শাড়ি পরে পুরুষ হৃদয়ে ঝড় তোলে তিনি। খোঁজ নিলে দেখা যাবে অনেক ছেলেরাই তাদের ঘরের দেওয়ালে ঝুলিয়ে রেখেছেন সানির শাড়ি পরা এই ছবিটি।
তবে চরিত্রের প্রয়োজনে সানিকে বিকিনি পড়ে পর্দার সামনে আসতে হলেও তিনি কিন্তু বেশ সাবলীল শাড়িতে। একতা কাপুরের ছবি ‘রাগিনি-এমএমএস-২’-এর প্রচারে তাঁকে বেশ কয়েকবার দেখা গেছে শাড়ি পরে জনসমক্ষে হাজির হতে।
ঋতু কুমার , বিক্রম পন্ডিত মত মুম্বাইয়ের নামি নামি ডিজাইনাররা শাড়ির মডেল হিসাবে এখন অনেকেই বেছে নিচ্ছেন এই পর্নস্টারকে। এছাড়া বিভিন্ন অনলাইন পোশাক সংস্থার মডেল হিসাবে ইন্টারনেটে ছড়িয়ে শাড়ি পরে সানি।
সম্প্রতি গিরিক আমনের এক মিউজিক অ্যালবাম ‘শাড়ি বালি গার্ল’ এর ভিডিও শ্যুট করেছেন সানি। ভিডিওটিতে অসম্ভব আবেদনময়ী রূপে তিনি ধরা দিয়েছেন। লাল ও সাদা শাড়িতে সানি রীতিমত তুফান তুলেছেন পর্দায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫