Skip to content

বগি লাইনচ্যুত, ট্রেন যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, কুমিল্লা ॥ শহরের জাঙ্গালিয়ায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিরর পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বগি লাইনচ্যূত বগি লাইনচ্যুত, ট্রেন যোগাযোগ বন্ধ

কুমিল্লা স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন কুমিল্লা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু পরই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কুমিল্লা স্টেশনের মাস্টার শফিকুর রহমান জানান, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। তবে কখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে তা তিনি বলতে পারেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫