Skip to content

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে নেপাল ও মালয়েশিয়ায় তার সদ্য সমাপ্ত সরকারি সফরের অর্জন তুলে ধরে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বাসসকে একথা জানান।

শেখ হাসিনা ১৮তম সার্ক সম্মেলনে যোগ দিতে সরকারি সফরে গত ২৫ থেকে ২৮ নভেম্বর নেপালে এবং ২ থেকে ৪ ডিসেম্বর তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া সফর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ায় ৩ দিনের সরকারি সফর শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা ফিরেন। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন হাজী আবদুল রাজাকের আমন্ত্রণে এই সফরে যান।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিআইপি ফ্লাইট গতকাল দুপুর ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে প্রধানমন্ত্রী দুপুর ১২টা ২৫ মিনিটে (মালয়েশিয়া সময়) ঢাকার উদ্দেশ্যে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫