Skip to content

এশিয়ার সবচেয়ে আবেদনময়ী প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক ॥ এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারীর খেতাব পেয়েছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ইস্টার্ন আই এশিয়ার আবেদনময়ী নারীদের এক তালিকা তৈরি করেছে। সেখানে এ বছর সবার ওপরে রয়েছে প্রিয়াঙ্কার নাম।

৩২ বছর বয়সী সুন্দরী এ নায়িকা ২০১২ সালেও এ খেতাব অর্জন করেছিলেন। কিন্তু ২০১৩ সালে প্রিয়াঙ্কাকে হটিয়ে খেতাবটি নিজের করে নেন আরেক বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ।
এবারের তালিকায় শুধু প্রথম স্থানই নয়, সেরা আবেদনময়ীর প্রথম ১০ জনই ভারতীয়! তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী দ্রাষ্টি ধামী। তৃতীয় হয়েছেন ছোট পর্দার আরেক অভিনেত্রী সানিয়া ইরানী।
গতবারের সেরা আবেদনময়ী ক্যাটরিনা রয়েছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন ছোট কাপড় পড়ায় দর্শকের হাতে চড় খাওয়া গওহর
বলিউডের অন্যান্য অভিনেত্রীর মধ্যে রয়েছেন দীপিকা পাডুকোন (৬), কারিনা কাপুর (৮), সোনম কাপুর (৯), শ্রদ্ধা কাপুর (১৭), আলিয়া ভাট (২৪), মাহিরা খান (৩৪), কঙ্গনা রানৌত (৩৮) ও আনুষ্কা শর্মা (৪৭) রয়েছেন।
এ ছাড়া ৪৭ বছর বয়সী অভিনেত্রী মাধুরী দীক্ষিত রয়েছেন ২৮ নম্বরে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫