Skip to content

মেসিকে দেয়া হলুদ কার্ড বাতিল

স্পোর্টস ডেস্ক, ॥ গোল করে উদযাপন করছিলেন মেসি। রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে মেসির এই উদযাপন ছিল খুব স্বাভাবিক। কিন্তু একটু পরেই ঘটে বিপত্তি।

গ্যালারি থেকে দর্শকের ছুড়ে মারা বোতলে আঘাত পান আর্জেন্টাইন তরাকা। সামলে উঠে এমন ঘটনার ব্যপারে রেফারির কাছে প্রতিবাদ জানান সাময়িকভাবে আহত মেসি। অথচ রেফারি করে বসলেন আরেক কাণ্ড! হলুদ কার্ড দেখালেন মেসিকে।

আর বিরণীতে লিখলেন গোল উদযাপন করতে গিয়ে স্বেচ্ছায় বেশি সময় ব্যয় করেছেন আর্জেন্টাইন তারকা। মাথায় আঘাতের বিষয়টি সুকৌশলে এড়িয়ে গেলেন বিবরণীতে!

এমন কাণ্ড মেনে নিতে পারছে না মেসির ক্লাব বার্সেলোনা। তাই তারা আপিল করেছিল স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) টুর্নামেন্ট কমিটির কাছে। ফলাফলও পেয়েছে তারা।

রেফারি ফার্নান্দেজের ভুল শুধরে দিছেয়ে ফেডারেশন। বাতিল করেছে মেসিকে দেয়া হলুদ কার্ড। যদিও মেসির কোন সময় ব্যয় হয়নি এই হলুদ কার্ডে। কিন্তু এমন দৃষ্টিকটু ভুল ছেঁটে ফেলতে সময় নেয়নি আরএফইএফ।

শুধু তাই নয় ভ্যালেন্সিয়াও দর্শকের এমন কাণ্ডে বিব্রত। তারা বলেছে ঐ সাপোর্টারকে চিহ্নিত করে আজীবনের জন্য তার গ্যালারিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫