Skip to content

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুষ্টিয়ায় নিহত ১

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা এনামুল হক (৩৫) নিহত হয়েছেন।

রোববার ভোরে ভাঙ্গা বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
উপজেলার মালিহাদ ইউনিয়নের আশাননগর গ্রামের রবিউল ইসলামের ছেলে এনামুল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান ঘটনাস্থল থেকে পুলিশ একটি শার্টারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।
নিহত এনামুলের নামে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় সাতটি হত্যাসহ দুই ডজন মামলা রয়েছে বলেও তিনি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫