Skip to content

ছোট হচ্ছে আইফোন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
লন্ডন: আগামী বছরে বিশ্বের বাজারে নতুন ফোন আনতে চলেছে অ্যাপেল৷ এবার তারা ৪ ইঞ্চি ডিস-প্লে’র নয়া আইফোন আনতে চলেছে বলে জানা গেছে৷ এর আগে অ্যাপেলের তরফে এত ছোট ডিসপ্লে-র ফোন বাজারে আনা হয় নি৷ আগামী বছরের দ্বিতীয়ার্ধে নতুন এই স্মার্টফোনটি বাজারে আসবে বলে অ্যাপলের তরফে জানানো হয়েছে৷

সংস্থার দাবি, মূলত মহিলা আইফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তারা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপেক্ষাকৃত ছোট সাইজের এই আইফোনটি মহিলারা এক হাতের তালুর মধ্যে রেখেই ব্যবহার করতে পারবেন বলে সংস্থার দাবি৷প্রসঙ্গত, আইফোন-৪, আইফোন-৬, আইফোন-৬প্লাস মডেল গুলি ডিসপ্লে ৪.৭ থেকে ৫.৫ ইঞ্চির মধ্যে৷ তবে নয়া ফোনটির অন্যান্য বৈশিষ্ট সম্পর্কে এখনও বিস্তারিত জানানো হয়নি সংস্থার তরফে৷– ওয়েবসাইট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫