বিনোদন ডেস্ক ॥ গত বছর শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন জুটির ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির ব্যাপক সাফল্যের পর এ বছরের অক্টোবরে মুক্তি পাওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’ও বক্স অফিস কাঁপিয়েছে। এবার তাদের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকবার। টাইমস‘র র্যাঙ্কিং সিস্টেমে অক্টোবরের সেরা বলিউডের অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শাহরুখ-দীপিকা।
৬০টিরও বেশি পত্রিকা ও ২৫০টিরও বেশি টিভি চ্যানেল থেকে তথ্য সংগ্রহ করে এ তালিকা প্রকাশ করা হয়। তারকাদের বক্স অফিস সাফল্য, খবরের শিরোনাম হওয়ার সামর্থ্য, পণ্যের দূতিয়ালিতে সাফল্য, জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে টাইমস সেলেবেক্স প্রকাশ করা হয় প্রতি মাসে।
অন্যদিকে দীপিকা সেরা অভিনেত্রী হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘দিল সে নাচিয়ে ইন্ডিয়াওয়ালে’, সাতটি ব্র্যান্ডের দূতিয়ালিসহ মুক্তি প্রতীক্ষিত ‘তামাশা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পিকু’ ছবি নিয়ে প্রকাশিত বিভিন্ন খবর। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সেরা পাঁচের বাকি তিনটি স্থান দখল করেছেন যথাক্রমে অভিষেক বচ্চন, সালমান খান ও অক্ষয় কুমার। আর সেরা দশে নাম লিখিয়েছেন শহিদ কাপুর, অমিতাভ বচ্চন, বোমান ইরানি, সনু সুদ ও অনুপম খের।
বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে দীপিকার পরই আছেন ক্যাটরিনা কাইফ। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছেন যথাক্রমে শ্রদ্ধা কাপুর, কারিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া। সেরা দশে নাম লিখিয়েছেন পরিনীতি চোপড়া, ইয়ামি গৌতম, আনুশকা শর্মা, সোনাক্ষী সিনহা ও আলিয়া ভাট।
সেরাদের তালিকায় শাহরুখ-দীপিকা
আপডেট :December 7, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
