Skip to content

১০ শতাংশ লভ্যাংশ দেবে সোনালী আঁশ

স্টাফ রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের সোনালী আঁশ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

আগামী ৩০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় রাজধানীর শান্তিনগরের হোয়াইট হাউস হোটেলে এ সভা হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ ডিসেম্বর।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২৫ টাকা ৫৮ পয়সা।

এর আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ৬৫ পয়সা ও এনএভি ২২৬ টাকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫