Skip to content

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ইতালি: ইতালির পালেরমোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাজমূল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

গত সোমবার এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দামিয়া গ্রামের মৃত মাখা মিয়ার ছেলে এবং সিলেট বিভাগ পরিষদ পালেরমো সিসিলির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই।

পুলিশের তদন্তে জানা যায়, গত সোমবার ভোরে আনুমানিক সাড়ে ১০টায় মোটর সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মুখে ও ডান হাতে গুরুতর আঘাত পান নাজমুল। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরই মধ্যে তার লাশ দেশে পাঠানোর জন্যে রোমের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিছু আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত তার মরদেহ দেশে পাঠানো হবে বলে জানা যায়।

নাজমুলের এই অকাল মৃত্যুতে পালেরমো সিটির মেয়র অরলান্দ, পালেরমো পৌরসভার উপদেষ্টা পরিষদের প্রেসিডেন্ট আদাম, ভাইস প্রেসিডেন্ট ডালিয়া আক্তার সুমি, উপদেষ্টা পরিষদের সদস্য আল আমিনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও বাংলাদেশ তরুণ প্রজন্ম পালেরমো ইতালির পক্ষ থেকে নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। প্রবাসী এই যুবকের অকাল মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক দিবস পালন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫