Skip to content

ঘন কুয়াশায় বন্ধ মাওয়া-কাওড়াকান্দি ফেরি

স্টাফ রিপোর্টার ॥ ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে মাঝ পদ্মায় সহস্রাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে ৮টি ফেরি।

এদিকে মাঝ পদ্মায় আটকে পড়া এসব ফেরিতে থাকা যানবাহনের যাত্রীদের প্রচণ্ড শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফেরি আটকা পড়ার খবর পেয়ে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের উভয় ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, প্রচণ্ড কুয়াশায় গতিপথ দেখা না যাওয়ায় বুধবার দিনগত রাত ৯টার পর থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কুয়াশা কেটে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু করা হবে বলে জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।

অন্যদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের উভয় দিকে পারাপারের অপেক্ষায় কয়েক শতাধিক যানবাহন আটকা পড়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ টহল অব্যাহত রয়েছে বলে মাওয়া ঘাট সূত্রে জানা গেছে।

এদিকে মানিকগঞ্জ প্রতিনিধি বৃহস্পতিবার সকালে জানান, বুধবার রাতে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আটকে পড়া ফেরি চলাচল শুরু হয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাড়ে ৬টায় শুরু হয় ফেরি চলাচল।

পাটুরিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেন।

তবে রাত থেকেই ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পারে আটকে পড়েছে শত শত যানবাহন। দুই পাড়ে অবস্থান করছে দুই শতাধিক যানবাহন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫