বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: হংকং কর্তৃপক্ষ শহরের প্রধান বিক্ষোভকেন্দ্রস্থল থেকে গণতন্ত্রকামী ছাত্র-জনতাকে বিতাড়িত করতে শুর করেছেন। গণতন্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচনের দাবিতে গত দু মাস ধরে তারা ওই এলাকাটি অবরোধ করে রেখেছিল।
বৃহস্পতিবার পুলিশি অভিযান শুরু হওয়ার আগেই বিক্ষোভকারীদের ওই এলাকা ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন হংকং কর্তৃপক্ষ। কিন্তু তাদের ওই নির্দেশ অমান্য করে অনেক বিক্ষোভকারী সেখানে রয়ে যান। বৃহস্পতিবার সকাল থেকে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
গত সেপ্টেম্বর মাসে গণতন্ত্রের দাবিতে হংকংয়ের প্রধান কেন্দ্রে জড়ো হয়েছিল কয়েকশ’ বিক্ষোভকারী। পরে তাদের সঙ্গে এসে যোগ দিয়েছিল হাজার হাজর ছাত্র-জনতা। কিন্তু হংকং সরকার বৃহস্পতিবার স্থানীয় সময় নয়টার মধ্যে বিক্ষোভকারীদের ওই এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
ঘটনাস্থল থেকে বিবিসি প্রতিনিধি জানাচ্ছেন, বৃহস্পতিবার সকালে ওই এলাকায় উপস্থিত হয়েছে পুলিশ। ন’টা বাজার পরপরই তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করবে।
এর আগে হংকংয়ের একটি বাস কোম্পানির দায়েরকৃত মামলায় বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে চলে যাওয়ার আদেশ দিয়েছিলেন স্থানীয় আদালত। ওই কোম্পানি তাদের অভিযোগে জানায়, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রাখায় তাদের ব্যবসায় মন্দা চলছে।
ী৮ীঃৎসর৫ হংকংয়ে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশি অভিযানহংকংয়ের এক পুলিশ কর্মকর্তা জানান, আদালতের ওই রায়ে কন্নাউঘট সড়ক এলাকাসহ অ্যাডমিরাল স্থাপণার তিন ভাগ এলাকা খালি করার নির্দেশ দেয়া হয়েছে। রায় বাস্তবায়ন করতে সড়কগুলো থেকে সকল প্রতিবন্ধকতা সরিয়ে দিতে তৎপর হয়েছে পুলিশ। তারা সময়মত হংকংয়ের কজিওয়ে বে স্থাপণাটি থেকেও বিক্ষোভকারীদের হটিয়ে দেবে।
এদিকে হংকংয়ের ছাত্র নেতারা বলেছেন, তারা যতদিন সম্ভব ‘অ্যাডমিরাল স্থাপণায়’ অবস্থান করবেন। তবে পুলিশি অভিযানের বিরুদ্ধে সহিংস প্রতিবাদ জানাবে না। কিছু বিক্ষোভকারীকে অবশ্য বৃহস্পতিবার ভোরেই তাঁবু গুটিয়ে চলে যেতে দেখা গেছে। তবে বেশিরভাগ বিক্ষোভকারীরা দাবি করেছেন, এই পুলিশি অভিযান গণতান্ত্রের দাবি থেকে তাদের সরাতে পারবে না। তারা আবার এখানে ফিরে আশার প্রত্যয় ব্যক্ত করেছেন।
