Skip to content

বিচারপতি গোলাম রসুল আর নেই

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী বিচারপতি কাজী গোলাম রসুল মারা গেছেন (ইন্নালিল্লাহ…..রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। বিচারপতি গোলাম রসুল নিম্ন আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় ঘোষণা করেছিলেন।

বিচারপতি গোলাম রসুলের মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসাপাতালে ছুটে যান। তিনি গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে গত শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন বিচারপতি গোলাম রসুলকে দেখতে যান। মন্ত্রী সাবেক এই বিচারপতির চিকিত্সার খোঁজ-খবর নেন এবং সুচিকিত্সা নিশ্চিত করতে চিকিত্সকদের নির্দেশ দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫