বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: আজ ১২ ডিসেম্বর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী। প্রয়াত এই জননেতার ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।
আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন।
আবদুল হামিদ খান ভাসানী বিশ শতকে বৃটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক। তিনি ১৯৪৭-এ পাকিস্তানের সৃষ্টি ও ১৯৭১-এ বাংলাদেশের অভ্যুদ্বয়ের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসাবে সমধিক পরিচিত ছিলেন তিনি।
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম। তিনি রাজনৈতিক জীবনের বেশীরভাগ সময় মাওপন্থী কম্যুনিস্ট তথা বামধারা রাজনীতির সাথে জড়িত ছিলেন। তাঁর অনুসারীদের অনেকে এজন্য তাঁকে ‘লাল মওলানা’ নামেও ডাকতেন।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে ‘বর্তমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে।
এদিকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে ন্যাপ ভাসানী ও জাতীয় গণতান্ত্রিক লীগ শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে সাবেকমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক
মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মবার্ষিকী আজ
আপডেট :December 12, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
