Skip to content

হাসপাতালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই দিন আগে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলেও বিষয়টি গোপন রাখা হয়। শিক্ষামন্ত্রীর দেহে অস্ত্রোপচার করা হবে জানা গেছে।দু/এক দিনের মধ্যেই তাঁর শরীরে অস্ত্রোপচার করা হবে বলে একটি সূত্র জানিয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি অফিসও করছেন না।শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী খবরটি নিশ্চিত করেছেন। তবে তিনি ঠিক কী রোগে ভুগছেন তা জানা যায়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক (অব.) ব্রিগেডিয়ার আব্দুল মজিদ খবরটি অস্বীকার করেছেন।তিনি বলেছেন, শিক্ষামন্ত্রী ভর্তি হলে আমি জানতাম না? তবে সাংবাদিকদের ভিড় এড়ানোর জন্যই গোপনীয়তার রক্ষা করা হচ্ছে বলে একটি সূত্র জানিয়েছেন। সূত্র-ঢাকাটাইমস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫