Skip to content

ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি, সাসপেন্ড ৩

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রাজশাহী: ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ ওই গাড়িতে কর্তব্যরত তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) এবং ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ফাইল ছবি ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি, সাসপেন্ড ৩

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মহব্বতজান চৌধুরী বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় জানান, কেআইপি-১৩ তেলবাহী গাড়িতে কোনো যাত্রী পরিবহনের সুযোগ নেই।

উক্ত গাড়িতে অবৈধভাবে ভ্রমণের সময় হতাহতের ঘটনা তদন্তের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এওএম অপারেটর, পার্বতীপুর শাহ আলম তালুকদারকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন এবং ওই গাড়িতে কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর তিনজন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

কমিটিকে যথাশিগগির সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫