Skip to content

‘জনগণের বোঝা আ.লীগ’

স্টাফ রিপোর্টার ॥ ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের জনগণের জন্য বোঝা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ব্রিজ সংলগ্ন বালুর মাঠে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবিতে এ জনসভার আয়োজন করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল।

বিএনপি চেয়ারপারসন বলেন, এ সরকার জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে। খুন-গুম করছে। সরকার জনগণের ওপর বোঝা। এদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

এর আগে, শনিবার বিকেল পৌনে ৪টার দিকে জনসভা মঞ্চে পৌঁছে প্রধান অতিথির আসন নেন খালেদা।

সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বেলা ১টা থেকে জনসভার কার্যক্রম শুরু হয়। এতে বিএনপিসহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫