বাংলাভূমি২৪ ডেস্ক ॥
গণ বিশ্ববিদ্যালয়: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের বিশমাইল থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এলাকায় সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সরকার।
কিন্তু শনিবারও (১৩ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের প্রবেশ ফটকে দেখা যাচ্ছে দলীয় নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুন।
এছাড়াও বিশমাইল থেকে নবীনগর মহাসড়কের দু’পাশে এবং নবীনগর ওভারব্রিজেও পোস্টার-ব্যানার লক্ষ্য করা গেছে।
নিরাপত্তা ঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়ে দিয়ে এবার মহাসড়কে তোরণ নির্মাণে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সড়কের দু’পাশের স্থাপনার তালিকাও করেছে পুলিশ।
প্রশাসনের একটি সূত্র বলেছে, নিরাপত্তা ইস্যুতে এবার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
১১ ডিসেম্বর সরকারি এক তথ্য বিবরণীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৩ দিন (১৩-১৫ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশও নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম
