বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢকা : সম্প্রতি বলিউডের তিন খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দারুণ খোশমেজাজে রয়েছে গোটা সিনেমাপাড়া। শাহরুখ, আমীর এবং সালমান খানের একসঙ্গে হওয়ার ঘটনা রীতিমতো ঐতিহাসিক ব্যাপার। সম্প্রতি একটি টেলিভিশন শো এর বার্ষিকী উদযাপনে তারা এক সঙ্গে মঞ্চে ওঠেন। একে অপরের সঙ্গে নানা খুনসুটি করেন। সেখানে আমীর খান তার পরবর্তি ছবির প্রথম শো সালমান ও শাহরুখকে দেখাতে আগ্রহ বোধ করেন। এ জন্য বিশেষ আয়োজনের কথাও বলেন তিনি। ছবিটি দেখতে আগ্রহ প্রকাশ করেন তারা।
তবে শুধু এ ঘটনাটি এই তিন তারকাকে এক মঞ্চে আনার যথেষ্ট কারণ ছিলো না। এর পেছনে আরো কিছু কারণ রয়েছে। এখানে জেনে নিন আরো কিছু কারণ যা শাহরুখ এবং সালমানকে এক করার পেছনে কাজ করেছে।
১. সালমানের বোন অর্পিতার বিয়েতে তারা একই সময় একযোগে আসতে না পারলেও সেখানে এসেছিলেন শাহরুখ এবং আমীর। আর পরে খুব সহজেই একটি টিভি শো এর একুশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক হন তারা।
২. শাহরুখ এবং সালমানের বন্ধুত্বের ঝালাই আলো ছড়ায় যখন তারা ‘ছাইয়া ছাইয়া’ গানের সঙ্গে নাচেন। আমীরকেও সেখানে ডাকেন তারা। শাহরুখ বলেন, যদিও সালমানের সঙ্গে তার সুখ-দুঃখ দুই ধরনের স্মৃতিই রয়েছে, কিন্তু তার ডাকে তার পাশে সব সময় থাকবেন তিনি। আজ থেকে ২৫ বছর আগে অর্পিতাকে ছোট দেখেছিলেন তিনি। সেই মেয়েটির বিয়ের মাধ্যমে আবার এক হলেন দুজন।
২. সালমান খানের জনপ্রিয়তা, তারকা খ্যাতি এবং বিশাল ভক্তবাহিনীকে টেক্কা দিতে একজনই আছেন। তিনি শাহরুখ খান। যেকোনো ছবিতে এদের দুজনের সামান্য উপস্থিতি তাকে ব্লকবাস্টার হিট করার জন্য যথেষ্ট। তবে তারা বিভিন্ন অনুষ্ঠান এবং আয়োজনে এক সঙ্গে আসছেন। আবার এদের বিরোধী পক্ষও রয়েছেন। কিন্তু তারা অবশ্যই বলিউডের বিশেষ দুইজন। তারা এক থাকলে আর কে ঠেকায়?
৩. অর্পিতার বিয়েতে বি-টাউনের নানা অসম্ভবকে সম্ভব করেছেন সালমান। নিমন্ত্রণের একটি কার্ড পাঠিয়ে সালমান বলেন যে, শাহরুখকে এই বিয়েতে আসার জন্য নিমন্ত্রণেরও প্রয়োজন নেই। অর্পিতাকে ছোটবেলা থেকে দেখেছেন শাহরুখ। কাজেই সে শাহরুখের বোনে মতো।
৪. সালমান ও শাহরুখের এক হওয়াতে গোটা দেশের ভক্তরা দারুণ খুশি হয়েছেন। তবে সেখানে আমীরকে দেখতে চাইছিলেন সবাই। পরে আমীর অবশ্য এসেছিলেন এবং এতে সব সমস্যা মিটে গেছে বলেই মনে করছেন ভক্তরা।
৫. ২০১৩ আলে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে সালমান ও শাহরুখের কোলাকুলিতেই অনেকটা ঝামেলা মিটে যায়। ২০১৪ সালের জানুয়ারিতে স্টার গিল্ড অ্যাওয়ার্ড-এ শাহরুখকে মঞ্চে গিয়ে জড়িয়ে ধরেন সালমান। আরো নরম হয় পরিস্থিতি।
৬. ওই ইফতার পার্টিতে সালমান-শাহরুখের কোলাকুলি এবং বাবা সিদ্দিকীর দুজনকে জড়িয়ে ধরে ছবি তোলার দৃশ্য সবাই দেখেছেন। এতে করে বরফের বড় একটি খণ্ড গলেছে।
৭. এর আগেও ছবি করার ইতিহাস রয়েছে এ দুজনের। ‘করণ-অর্জুন’ এবং ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে অভিনয় তাদের এমনিতেই কাছের বন্ধু করে দিয়েছিল। কাজেই পুরনো বন্ধুর বন্ধুত্ব ফিরে পাওয়া স্বাভাবিক বিষয়।
৮. ২০০৭ সালে ‘কৌন বনেগা ক্রোড় পতি’ অনুষ্ঠানে সালমান-শাহরুখ এবং ক্যাটরিনা কায়েফ এক হয়েছিলেন। এ ঘটনা অনেকেরই মনে নেই। সেখানে সম্পর্কটা ঝালাই হয়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
যে কারণে পুরনো বন্ধুত্ব ফিরে পেলেন শাহরুখ-সালমান
আপডেট :December 13, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
